ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

সাদা পোশাকে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় জ্যোতি

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেট লিগ বিসিএল। যেখানে খেলতে নেমে ইতিহাসের পাতায় নাম লেখালেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বিসিএলে সেন্ট্রাল জোনের হয়ে খেলছেন জ্যোতি। তিনদিনের এই ম্যাচে আজ সোমবার নর্থ জোনের বিপক্ষে শতক হাঁকান তিনি। বাংলাদেশের নারী ক্রিকেটে দীর্ঘ সংস্করণে প্রথম সেঞ্চুরি করা খেলোয়াড় এখন জ্যোতি।আজ (সোমবার) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তিন দিনের নারী বিসিএলের ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের হয়ে ১৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন জ্যোতি।

তার ২৫৬ বলের ইনিংসটি সাজানো ছিল ২০ চার ও ২ ছক্কায়। নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান তিনি। তার সেঞ্চুরিতে ভর করে নর্থ জোনের বিপক্ষে বড় লিড নিয়েছে সেন্ট্রাল জোন। টাইগ্রেসদের অধিনায়ক সেঞ্চুরি পূর্ণ করেও থামেননি। অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন।

এছাড়া রান পেয়েছেন সেন্ট্রাল জোনের দুই ওপেনার মুরশিদা খাতুন ও ফারজানা আক্তার লিসাও। ১৪২ বলে ১০ চারে ৬৬ রান করেন মুরশিদা। ১৩৭ বলে ১০ চারে ৬০ রান করেন লিসা। তাদের দুজনকেই এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ফেরান জান্নাতুল ফেরদৌস সুমনা। এছাড়া স্বর্ণা আক্তার ৯১ বলে ৩৮ ও নাহিদা আক্তার ৯৪ বলে ৩৪ রান করেন। নর্থ জোনের সুমনা ৩৭ ওভার বল করে ১১৩ রানের বিনিময়ে ৬ উইকেট শিকার করেন। রিতু মনি শিকার করেন ১ উইকেট।

আগে ব্যাট করে ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করেছিল সোবহানা মোস্তারির নর্থ জোনের। দলটির হয়ে ২৪৬ বলে সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস খেলেছেন জাতীয় দলের ওপেনার ফারজানা হক পিঙ্কি। সেন্ট্রাল জোনের নাহিদা আক্তার ৪৮ রানে শিকার করেছেন ৭ উইকেট।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাদা পোশাকে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় জ্যোতি

আপডেট সময় ০৬:০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪