ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

সৌদি আরবের ২০৩৪ বিশ্বকাপ হবে সর্বকালের সেরা: ক্রিস্টিয়ানো রোনালদো

  • ক্রীড়া ডেস্ক:
  • আপডেট সময় ০৪:৫৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • 128

ফিফা গতকাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ২০৩৪ বিশ্বকাপ সৌদি আরবে অনুষ্ঠিত হবে, যা মধ্যপ্রাচ্যে দ্বিতীয়বার বিশ্বকাপ আয়োজনের ঘটনা। ২০২২ সালে সফলভাবে কাতারে বিশ্বকাপ আয়োজিত হওয়ার এক যুগ পর আবার মরুর দেশে বিশ্বকাপ আয়োজিত হবে। মরুর দেশে হতে যাওয়া এই বিশ্বকাপ ইতিহাসের সেরা হবে বলে মনে করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। 

সৌদি আরব ফুটবলের অগ্রগতির প্রশংসা করে রোনালদো বলেছেন, ২০৩৪ সালের বিশ্বকাপ হবে ‘সর্বকালের সেরা’।নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে এক ভিডিও রোনালদো বলেন, ‘২০৩৪ সালে হবে সর্বকালের সেরা বিশ্বকাপ। অবকাঠামো, স্টেডিয়াম এবং সমর্থকদের জন্য সুবিধাসহ সব কিছুই অসাধারণ। আমি নিশ্চিত, এটি একটি অনন্য অভিজ্ঞতা হবে। সৌদি আরবে ফুটবলের দ্রুত উন্নয়ন আমাকে মুগ্ধ করেছে।

বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুতিকে সামনে রেখে নতুন করে ১১ স্টেডিয়াম বানানোর পরিকল্পনা আগেই হাতে নিয়েছে সৌদি। সব মিলিয়ে ২৩টি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। সৌদি ফেডারেশন তাদের প্রাথমিক পরিকল্পনায় উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ রেখেছে কিং সালমান স্টেডিয়ামে। কিন্তু এটি এখনো নির্মীয়মাণ। এর জন্য মরুর দেশটি খরচ করছে বিলিয়ন বিলিয়ন ডলার।

রোনালদো আরো বলেন, ‘সৌদি প্রো লিগের মান অনেক বেড়েছে। এখন সাত বা আটটি শক্তিশালী ক্লাব রয়েছে যেগুলোকে হারানো কঠিন। সৌদি খেলোয়াড়দের মানও দারুণ।’রোনালদো ২০২২ সালে আল নাসরে যোগ দিয়েসৌদি ফুটবলের নতুন যুগের সূচনা করেছিলেন।এ ছাড়া রোনালদোর পাশাপাশি করিম বেনজেমা, নেইমার, সাদিও মানের মতো ইউরোপীয় ফুটবলের তারকারা এখন সৌদি আরবের বিভিন্ন ক্লাবে খেলছেন।

সৌদি আরবের ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের ঘোষণাকে আরব দেশগুলো বিশেষ সাফল্য হিসেবে দেখছে। দুবাইয়ের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ সৌদি আরব ও মরক্কোকে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন, ‘পরপর দুটি বিশ্বকাপ আমাদের অঞ্চলে। এটি আরব বিশ্বের জন্য গর্বের।’২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মরক্কো, স্পেন এবং পর্তুগাল। এ নিয়ে রোনালদো বলেছেন, ‘পর্তুগালে বিশ্বকাপ আয়োজন একটি স্বপ্ন পূরণ। আমি আনন্দিত।’

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরবের ২০৩৪ বিশ্বকাপ হবে সর্বকালের সেরা: ক্রিস্টিয়ানো রোনালদো

আপডেট সময় ০৪:৫৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪