ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!
দক্ষিণ আফ্রিকার কাছে বড় হার

বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল

শেষটা শুরুর মতো হলো না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলেও পরের তিন ম্যাচে প্রতিপক্ষের সামনে আর দাঁড়াতেই পারেনি নিগার সুলতানা জ্যোতিরা। সর্বশেষ শনিবার রাতে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ শেষ হলো বাংলাদেশের নারী ক্রিকেটারদের।

দুবাইর ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বাংলাদেশ দল সংগ্রহ করেছিলো ৩ উইকেট হারিয়ে ১০৬ রান। জবাব দিতে নেমে ১৭.২ ওভারে (১৬ বল হাতে রেখে) ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়া নারী ক্রিকেটাররা।বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে বাংলাদেশ হারায় ১৬ রানের ব্যবধানে। সে সঙ্গে বিশ্বকাপে ১২ বছরের জয়ের খরা কাটায় নারী ক্রিকেটাররা। এরপর টানা তিন ম্যাচে হেরে গ্রুপ পর্বেই বিশ্বকাপ শেষ হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের।

আগের দুই ম্যাচে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছেও হেরেছে বাংলাদেশ।দুবাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতেই দিলারা আক্তারের উইকেট হারিয়ে শুরু করে বাংলাদেশ। এরপর সাথি রাণি এবং সোবহানা মোস্তারি ৩৬ রানের জুটি গড়লেও সেটা ছিল বেশ ধীর গতির। ৩০ বলে ১৯ রান করে আউট হন সাথি রাণি। ৪৩ বলে সোবহানা মুস্তারি সর্বোচ্চ ৩৮ এবং অধিনায়ক নিগার সুলতানা ৩৮ বলে করেন ৩২ রান। স্বর্ণা আক্তার অপরাজিত থাকেন ৪ রানে।

জবাব দিতে নেমে শুরুতে লরা উলভারডটের (৭) উইকেট তুলে নিলেও পরের ব্যাটারদের ওপর আর আধিপত্য বিস্তার করতে পারেনি বাংলাদেশের বোলাররা। আরেক ওপেনার তাজমিন ব্রিটস ৪১ বলে তোলেন ৪২ রান। অ্যনেক বোস ২৫ বলে করেন ২৫ রান।মারিজানে কাপ অপরাজিত থাকেন ১৩ রান। ক্লো ত্রাইওন ১৪ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ১৭.২ ওভারে জয় তুলে নেয়া প্রোটিয়া নারীরা। ফাহিমা খাতুন ২টি এবং রিতু মনি নেন ১ উইকেট।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দক্ষিণ আফ্রিকার কাছে বড় হার

বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল

আপডেট সময় ১১:৩৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪