ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু; বাংলাদেশ নারী ক্রিকেটারদের

নারী টি২০ বিশ্বকাপ বাংলাদেশ থেকে চলে গেছে আরব আমিরাতে। সেই সিদ্ধান্ত হওয়ার সপ্তাহ পার না হতেই সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সূচি অনুসারে ৩ অক্টোবর শুরু হয়ে ২০ অক্টোবর শেষ হবে নারী টি২০ বিশ্বকাপ। প্রথম ম্যাচেই বাংলাদেশ সময় অনুসারে বিকেল ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

এবার নারী টি২০ বিশ্বকাপে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে বাংলাদেশ খেলবে “বি” গ্রুপে। এই গ্রুপে স্কটল্যান্ড ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ।”এ” গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা। ৫ অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে। এছাড়া ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ ও ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাকি দুই ম্যাচ খেলবেন জ্যোতিরা। বাংলাদেশের প্রথম দুই ম্যাচ বাংলাদেশ সময় অনুসারে বিকেল ৪টায় এবং শেষ দুই ম্যাচ রাত ৮টায় শুরু হবে।
ট্যাগস

আপডেট সময় ০১:৩৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481