ঢাকা ০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাফুফেকে ২০ লাখ টাকা জরিমানা ফিফার

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বড় অঙ্কের আর্থিক জরিমানা করেছে ফিফা। গত ৬ জুন অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বাফুফেকে মোট ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। বাংলাদেশি মুদ্রায় এই জরিমানার পরিমাণ প্রায় ২০ লাখ টাকা। জরিমানার এই অর্থ এক মাসের মধ্যে পরিশোধ করার নির্দেশ দিয়েছে ফিফা।

ম্যাচ কমিশনারের দেওয়া প্রতিবেদনে বাংলাদেশের একটি ম্যাচের জরিমানার কথা উঠে এসেছে। কিংস অ্যারেনায় অনুষ্ঠিত সেই ম্যাচে খেলা চলাকালীন একজন দর্শক মাঠে ঢুকে পড়েন, যা ফিফা আচরণবিধির ১৭ নম্বর ধারা ভঙ্গ হয়েছে বলে রায় দিয়েছে ফিফার শৃঙ্খরা কমিটি। সেই ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।এর আগে এ বছরের শুরুতে বিশ্বকাপ বাছাইয়ের আরো তিনটি ম্যাচে শৃঙ্খলাভঙ্গের কারণে প্রায় ৩৯ লাখ টাকা জরিমানা গুনতে হয়েছিল বাফুফেকে।

যদিও তখন এই জরিমানা ইতিবাচক হিসেবেই নিয়েছিল বাফুফে। সংস্থাটির সংবাদ বিবৃতিতেও আত্মতৃপ্তির বিষয়টি পরিলক্ষিত ছিল। জরিমানা দেয়ার পরও সেসময় ফুটবলের প্রতি দর্শকদের ‘অকৃত্রিম ভালোবাসা’ উপলব্ধি করে বাফুফে।তবে দেশের ফুটবলে উন্মাদনা ফিরিয়ে আনতে অনস্বীকার্য ভূমিকা পালন করা সমর্থকদের প্রতি বাফুফে অনুরোধও করেছিল দর্শকরা যেন সুশৃঙ্খলভাবে নিয়ম-কানুন মেনে খেলা উপভোগ করেন এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে উৎসাহিত করেন।

এরপরও ৬ জুনের সেই ম্যাচে দর্শক মাঠে প্রবেশের ঘটনা এবার নিশ্চিতভাবেই নেতিবাচক হিসেবে নেবে বাফুফে। 

ট্যাগস

বাফুফেকে ২০ লাখ টাকা জরিমানা ফিফার

আপডেট সময় ০৯:৪০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481