ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

সামনে আরও দাপটের সঙ্গে খেলব: তাওহিদ হৃদয়

টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের খাবি খাওয়া খুব বেশি দূরের কথা না। তবে সংগ্রামের সময়টা এই বছর কিছুটা হলেও পেছনে ফেলতে আসতে পেরেছেন নাজমুল হোসেন শান্তরা। ২০২৩ সালে এখন পর্যন্ত ১০ ম্যাচের ৮টিতেই জিতেছে বাংলাদেশ। হেরেছে মাত্র এক ম্যাচ, আরেকটির ফল হয়নি।

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি সামনে রেখে বাংলাদেশ দলের ব্যাটার তাওহিদ হৃদয় জানিয়েছেন, সামনে আরো দাপটের সঙ্গে খেলতে চান তাঁরা। শেষ টি-টোয়েন্টি জিতলে বছরটা আরো রাঙানোরও যে সুযোগ থাকছে। নিউজিল্যান্ডে প্রথমবার টি-টোয়েন্টি জয়ের পর সিরিজ জেতার হাতছানি বাংলাদেশের সামনে। এমন উপলক্ষের সামনে দাঁড়িয়ে তাওহিদ বলেছেন, ‘আমরা বিশ্বাস করি এটা আমাদের শুরু। সামনে আরও ভালো করব। আরও দাপটের সঙ্গে খেলব।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে কাজ করছেন জানিয়ে তাওহিদ আরো যোগ করেন, ‘আমাদের সবগুলো ম্যাচই এখন গুরুত্বপূর্ণ। যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপের বেশি সময় নেই।
আর আমাদের হাতে অনেক ম্যাচ আছে, সেটাও না। সামনে হয়তো বিপিএল আছে, এরপর দু’একটা সিরিজ আছে। তো আমাদের প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য ম্যাচ অনেক বড় সুযোগ। আমরা চেষ্টা করব সুযোগ কাজে লাগানোর। সামনে যেহেতু বিশ্বকাপ, আমার মনে হয় সবাই এটা জানে।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

সামনে আরও দাপটের সঙ্গে খেলব: তাওহিদ হৃদয়

আপডেট সময় ০২:২১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩