ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

শীর্ষে ওঠার স্বস্তি লিভারপুলের

  • ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় ১২:৪৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
  • ৮৯০

প্রতিপক্ষ বার্নলির ওপর আক্রমণে ঝড় তুলে দারুণ জয় তুলে নিয়েছে লিভারপুল। প্রতিপক্ষের মাঠ থেকে পাওয়া ২-০ গোলের জয়ে শীর্ষে উঠে এসেছে ইয়ুর্গেন ক্লপের দল। দারউইন নুনিয়েসের গোলে এগিয়ে যাওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়ান দিয়েগো জোটা।

টেবিলের তলানির দলের বিপক্ষে একের পর এক আক্রমণ শানাতে থাকে লিভারপুলের আক্রমণভাগের খেলোয়াড়রা। ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। সতীর্থের কাছ থেকে বল পেয়ে বক্সের কোণা থেকে দারুণ শটে জাল খুঁজে নেন দারউইন নুনিয়েস।

তবে প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি ক্লপের।মূলত বাড়াতে দেননি বার্নলির গোলরক্ষক ট্র্যাফোর্ড। বেশ কয়েকটি দুর্দান্ত সেভ দেন তিনি। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে লিভারপুল। কিন্তু কোনো কিছুতেই প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারছিল না।

অবশেষে ৯০ মিনিটে ব্যবধান বাড়ানো গোলটি করেন জোটা। ১৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে অলরেডরা। এক ম্যাচ কম খেলা আর্সেনালের পয়েন্ট ৪০, নেমে গেছে দুইয়ে। আগামীকাল রাতে নিজেদের ম্যাচ জিতলে আবারো শীর্ষে ফিরবে গানাররা। তবে হার বা ড্র করলেই কপাল পুড়বে তাদের। ৩৯ পয়েন্ট নিয়ে তিন অ্যাস্টন ভিলা, ৩৬ পয়েন্টে চারে টটেনহাম এবং ১৭ ম্যাচ খেলে ৩৪ পয়েন্ট নিয়ে পাঁচে ম্যানচেস্টার সিটি।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

শীর্ষে ওঠার স্বস্তি লিভারপুলের

আপডেট সময় ১২:৪৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩