ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন Logo নওগাঁয় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পৈতৃক জমি আত্মসাতের চেষ্টা   Logo ঢাবি ছাত্রীর মরদেহ: শিক্ষককে নিয়ে লিখেছে চিরকুট Logo মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে ইউএনও’র বিদায় সংবর্ধনা Logo আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসির ১০ বছর কারাদণ্ড Logo আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন Logo বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি Logo হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলার রায় ঘোষণা Logo মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo হামের টিকা সংকটের দায় গত সরকারের; স্বাস্থ্যমন্ত্রী

নওগাঁয় রাতে নৌকার চারটি নির্বাচনী ক্যাম্পে আগুন

আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলছে প্রচারণা । এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গাই বিভিন্ন পার্থীদের মধ্যে সংঘষের দেখা দিয়েছে ।  নওগাঁ-৫ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের চারটি নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (২৪ ডিসেম্বর) রাতে শহরের গোস্তহাটির মোড়, সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের ত্রি-মোহনী মোড়, বক্তারপুর ইউনিয়নের হালঘোষপাড়া এবং চকতারতা এলাকায় নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

নৌকার সমর্থকদের দাবি, আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ছেলে হওয়ায় নিজাম উদ্দিনের জনপ্রিয়তা অনেক বেশি। আসন্ন নির্বাচনে আবারও তিনি জয়ী হবেন জেনে সমর্থকদের ভয়ভীতি দেখাতে এক রাতে নৌকার চারটি নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়া হয়েছে। ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণের সমর্থকরা এসব ঘটনা ঘটিয়েছেন।

নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল বলেন, প্রতীক বরাদ্দের পর থেকেই নৌকার সমর্থকদের উসকে দিতে যা যা করা দরকার, স্বতন্ত্র প্রার্থী শিষাণের সমর্থকরা তা করছেন। বিপরীতে নৌকার প্রার্থী নিজাম উদ্দিন শান্তি বজায় রেখে প্রচার-প্রচারণা করে যাচ্ছেন। রোববার নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময়ে শিষাণের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা তুলে ধরেছি। তাৎক্ষণিক তাকে সাবধান করে দিয়েছে নির্বাচন কমিশন। অথচ ওই রাতেই তার সমর্থকরা আরও বেশি বেপরোয়া হয়ে নৌকার কয়েকটি ক্যাম্পে আগুন ধরিয়ে দিয়েছে। এসব ঘটনায় স্থানীয় থানা ও নির্বাচন কমিশনে লিখিত অভিযোগের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ বলেন, নির্বাচনের দিন ঘনিয়ে আসায় পরাজয় নিশ্চিত জেনে নোংরা রাজনীতির খেলায় মেতেছে নৌকার প্রার্থী নিজাম উদ্দিনের সমর্থকরা। নিজেরাই নিজেদের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়ে নাটক সাজাচ্ছে। প্রতিনিয়ত আমার সমর্থকদের হুমকি-ধামকি দেওয়া অব্যাহত রেখেছে নৌকার সমর্থকরা। তাদের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, রাতে নৌকার চারটি নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন

নওগাঁয় রাতে নৌকার চারটি নির্বাচনী ক্যাম্পে আগুন

আপডেট সময় ০৬:২২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩