ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

খাজা প্রসঙ্গে আইসিসিকে ধুয়ে দিলেন হোল্ডিং

  • ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় ০২:৩৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • ৯৪৫

পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে ফিলিস্তিনিদের প্রতি প্রতীকী সমর্থন ব্যক্ত করে আইসিসি কর্তৃক তিরস্কৃত হয়েছিলেন উসমান খাজা। তাতেও দমেননি এই অস্ট্রেলীয় ব্যাটার। আগামীকাল মেলবোর্নে শুরু হতে যাওয়া টেস্টেও সে রকম কিছু করার অনুমতি চেয়েছিলেন তিনি। কিন্তু অনুমতি মেলেনি।

আইসিসির যুক্তি, আইন অনুযায়ী এই ধরনের ব্যক্তিগত বার্তা প্রকাশ করা যাবে না পোশাকে। যদিও অস্ট্রেলিয়ারই আরেক ব্যাটার মারনাস লাবুশেন তাঁর ব্যাটের পেছন দিকে একটি ঈগলের প্রতীক ব্যবহার করেন, যেটি মূলত বাইবেলের একটি পংক্তিকে তুলে ধরে। আইসিসির অনুমতি নিয়ে অনেক দিন ধরে তিনি এটা ব্যবহার করছেন।

আইসিসি অনুমতি না দিলেও খাজার পাশে আছেন বলে জানিয়েছেন তিনি। দ্বিতীয় টেস্ট পূর্ব সংবাদ সম্মেলনে কামিন্স বলেছেন, ‘সত্যি বলতে, কোনো পার্থক্য দেখছি না (খাজা ও লাবুশেনের বার্তায়। (খাজার) আবেদনের বিস্তারিত আমি জানি না। তবে আমার মনে হয়, এটি একদমই সাধারণ একটি ঘুঘু। আমরা সত্যিই উজির (খাজা) পাশে আছি। নিজের বিশ্বাসের পক্ষে অবস্থান নিয়েছে সে এবং সেটা বেশ সম্মানজনকভাবেই তুলে ধরেছে সে।’

কামিন্সের মতো এতোটা রয়েসয়ে অবশ্য কথা বলেননি ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি মাইকেল হোল্ডিং। খাজা ইস্যুতে আইসিসিকে ধুয়ে দিয়েছেন এই সাবেক ক্যারিবিয়ান ফাস্ট বোলার, ‘অন্য বেশির ভাগ সংগঠন যদি বিভিন্ন ইস্যুতে তাদের আচরণ ও অবস্থান দিয়ে ধারাবাহিকতা ফুটিয়ে তুলতে না পারে, তাহলে আমি বিস্মিত হব। কিন্তু তাদের (আইসিসি) ক্ষেত্রে নয়।

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খাজা প্রসঙ্গে আইসিসিকে ধুয়ে দিলেন হোল্ডিং

আপডেট সময় ০২:৩৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩