ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন Logo নওগাঁয় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পৈতৃক জমি আত্মসাতের চেষ্টা   Logo ঢাবি ছাত্রীর মরদেহ: শিক্ষককে নিয়ে লিখেছে চিরকুট Logo মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে ইউএনও’র বিদায় সংবর্ধনা Logo আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসির ১০ বছর কারাদণ্ড Logo আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন Logo বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি Logo হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলার রায় ঘোষণা Logo মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo হামের টিকা সংকটের দায় গত সরকারের; স্বাস্থ্যমন্ত্রী

যশোরে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক-সহকারী নিহত

যশোরে রেলক্রসিংয়ে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। রোববার ভোরে যশোর চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত চালক পারভেজের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরের কাকমারি গ্রামে। আর সহকারী নাজমুলের বাড়ি একই জেলার মহেশপুরের আজমপুর গ্রামে। ফায়ার সার্ভিস কর্মী আব্দুস সালাম জানান, মহেশপুর থেকে মালবাহী একটি ট্রাক যশোর আসছিল। রেলক্রসিং পার হওয়ার সময় ট্রাক-ট্রেন সংঘর্ষ হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়। তবে ধারণা করা হচ্ছে, রেলক্রসিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ঘুমিয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।

নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন

যশোরে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক-সহকারী নিহত

আপডেট সময় ১২:০১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩