ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন Logo নওগাঁয় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পৈতৃক জমি আত্মসাতের চেষ্টা   Logo ঢাবি ছাত্রীর মরদেহ: শিক্ষককে নিয়ে লিখেছে চিরকুট Logo মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে ইউএনও’র বিদায় সংবর্ধনা Logo আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসির ১০ বছর কারাদণ্ড Logo আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন Logo বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি Logo হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলার রায় ঘোষণা Logo মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo হামের টিকা সংকটের দায় গত সরকারের; স্বাস্থ্যমন্ত্রী

নওগাঁয় সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর

বুধবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নওগাঁর নিয়ামতপুর  উপজেলার রসুলপুর ইউনিয়নের ধানসুরা-নাচোল আঞ্চলিক সড়কের টগরইল এলাকায় পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

নিহতরা হলেন নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের টগরইল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে পারভেজ (১৯) ও তার বন্ধু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আনারুল ইসলামের ছেলে হাবীব (২০)।

পুলিশ জানায়, পারভেজ ও হাবীব রাজশাহীর একটি কলেজে পড়াশোনা করতেন। মঙ্গলবার পারভেজের সঙ্গে তার গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন হাবীব। বুধবার দুপুরে তারা মোটরসাইকেলে করে রাজশাহীতে ফিরছিলেন। পথে ধানসুরা-নাচোল সড়কের টগরইল মোড়ে মুরগিবাহী পিকআপভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলের চালক হাবীব ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত পারভেজকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় চালককে আটক করে পিকআপটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন

নওগাঁয় সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর

আপডেট সময় ০২:১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩