ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

আবারো জিএম কাদেরকে প্রাণনাশের হুমকি

আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেয়ায় ঘোষণা দেয়ায় ফের প্রাণনাশের হুমকি পেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। গতকাল সোমবার রাতে তার হোয়াটসঅ্যাপে হুমকি দিয়ে একটি বার্তা পাঠানো হয়।

এই নম্বর থেকে এর আগেও হুমকি পেয়েছিলেন তিনি। এবিষয়ে ১৪ই ডিসেম্বর জিডিও করা হয়। সোমবার হোয়াটসঅ্যাপে দেয়া হুমকিতে বলা হয়েছে, ঢাকা ১৮’তে এবং রংপুরে আশা করি সাবধানতার সাথে প্রচার কার্য চালাবেন। হয়তোবা নির্বাচনের আগেই আপনার স্ত্রী এবং আপনার সাথে আজরাইলের দেখা হতে পারে।

তবে নির্বাচন থেকে সরে আসলে আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হবে। ২৭৪ টি আসনে জয়ী করে দেবার শর্তে মাত্র ২৬টি আসনে জয়ী হয়ে দেশটাকে কারাগার বানানোর পরিণাম মোটেও ভালো হবে না।

এর আগে গত ১৪ই ডিসেম্বর জিএম কাদেরকে সপরিবারে হত্যার হুমকি দেয়ার অভিযোগে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তার ব্যক্তিগত সহকারী আবদুল হান্নান। তাতে বলা হয়, অজ্ঞাতনামা ব্যক্তির ফোন নম্বর +৩৫১*** থেকে গত ১৩ই ডিসেম্বর ২০২৩ তারিখ রাত ৪টা ঘটিকায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি’র ফোন নম্বর ০১৬১১*** তে মেসেজ প্রদানের মাধ্যমে মাননীয় চেয়ারম্যানকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করে নির্বাচনকে সফল করার প্রয়াস থেকে বিরত থাকার জন্য বিভিন্ন প্রকার হুমকি প্রদান করা হয়।

উক্ত ব্যক্তির কথামত নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত না থাকলে মাননীয় চেয়ারম্যান মহোদয়সহ তার পরিবার ও আত্মীয়স্বজনদেরকে প্রাণনাশ করা হবে। এমতবস্থায় জাতীয় পার্টির চেয়ারম্যান, তার পরিবার-পরিজন ও আত্মীয়স্বজন জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

আবারো জিএম কাদেরকে প্রাণনাশের হুমকি

আপডেট সময় ০১:০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩