ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

হরতালের সমর্থনে রাজধানীতে বিএনপির মিছিল

বিএনপি ও সমমনা দলগুলোর সমর্থনে চলছে সকাল সন্ধ্যা হরতাল । এরই ধারাবাহিকতাই রাজধানীর শান্তিনগরে মিছিল করেছে  বিএনপির নেতা কর্মীরা ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে শান্তিনগর মোড় থেকে কাকরাইল হয়ে নাইটেঙ্গেল মোড়ে গিয়ে এ মিছিল শেষ হয়। দলটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল মিছিলের নেতৃত্ব দেন। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে সকাল ৭টায় রাজধানীর শান্তিনগর থেকে রাজারবাগ অভিমুখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছেন নেতাকর্মীরা।

এর আগে কয়েক দফায় টানা ৩৬ ঘণ্টার অবরোধ বা হরতাল কর্মসূচি পালন করলেও এবার এক দিনের কর্মসূচি পালিত হচ্ছে। গতকাল সোমবারই এ কর্মসূচি পালনের কথা ছিল। কিন্তু কুয়েতের প্রয়াত আমিরের স্মৃতির প্রতি সম্মান জানাতে সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি একদিন পিছিয়ে মঙ্গলবার নেওয়া হয়।

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হরতালের সমর্থনে রাজধানীতে বিএনপির মিছিল

আপডেট সময় ১০:৪২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩