ঢাকা ০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

মারা গেলেন কুয়েতের আমীর শেখ নাওয়াফ আল আহমেদ আল সাবাহ

কুয়েতের আমীর শেখ নাওয়াফ আল আহমেদ আল সাবাহ আর নেই (ইন্নালিল্লাহি….রাজিউন)। ৮৬ বছর বয়সে শনিবার তিনি মারা গেছেন। আমিরি দেওয়ান থেকে টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। 

এর আগে থেকেই কুয়েত টিভি পবিত্র কোরআন তেলাওয়াত প্রচার শুরু করে। নভেম্বরের শেষের দিকে তাকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানানো হয়। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। তার বৈমাত্রেয় ভাই শেখ সাবাহ আল আহমেদ আল সাবাহ ২০০৬ সালে তাকে ক্রাউন প্রিন্স হিসেবে মনোনীত করেন। ২০২০ সালের সেপ্টেম্বরে ৯১ বছর বয়সে শেখ সাবাহ মারা যাওয়ার পর আমীরের দায়িত্ব নেন শেখ নাওয়াফ আল আহমেদ আল সাবাহ। এর আগে তিনি কুয়েতের স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

১৯২১ থেকে ১৯৫০ সাল পর্যন্ত কুয়েত শাসন করেন শেখ আহমেদ আল জাবের আল সাবাহ। তার পঞ্চম ছেলে শেখ নাওয়াফ আল আহমেদ আল সাবাহ। জন্ম হয় ১৯৩৭ সালে। ২৫ বছর বয়সে হাওয়ালি প্রদেশের গভর্নর হিসেবে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন তিনি। ১৯৭৮ সাল পর্যন্ত এই দায়িত্বে বহাল ছিলেন তিনি। ওই বছরেই তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। এক দশক এই দায়িত্ব পালন করেন।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

মারা গেলেন কুয়েতের আমীর শেখ নাওয়াফ আল আহমেদ আল সাবাহ

আপডেট সময় ১২:১৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩