ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

নির্বাচন কমিশনের নির্দেশে দায়িত্ব নেওয়ার ৩ ঘণ্টা পর ওসিকে বদলি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় দায়িত্ব নেওয়ার ৩ ঘণ্টা পর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেনকে বদলি করা হয়েছে।মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সাবেক ওসি বিপ্লব কুমার নাথের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি। পরে রাত ৮টার দিকে নির্বাচন কমিশনের নির্দেশে বদলি তার।

নির্বাচন কমিশনের দেওয়া চিঠিতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা, গাইবান্ধা জেলার সাঘাটা থানা, চট্টগ্রাম জেলার খুলশি থানা ও পটিয়া থানার ওসিকে বদলি নির্দেশনা দেওয়া হয়।

গত ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা সদর থানা ও আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বদলির আদেশ আসে। সে মোতাবেক আলমডাঙ্গা থানায় ওসি হিসেবে নিযুক্ত হন মাগুরা শালিখা থানার ওসি মোশারফ হোসেন। তিনি মঙ্গলবার দায়িত্ব গ্রহণ করেন। এর কয়েক ঘণ্টা পর ওসি মোশারফকে আবারও বদলি করা হয়।

এ ব্যাপারে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ জানান, ইসির একটি বদলির আদেশ পেয়েছি। তবে পুলিশের হেডকোয়ার্টারের কোনো আদেশ এখনো পায়নি। তাই আলমডাঙ্গা থানাকে ওসি হিসেবে যোগদান করবেন।

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নির্বাচন কমিশনের নির্দেশে দায়িত্ব নেওয়ার ৩ ঘণ্টা পর ওসিকে বদলি

আপডেট সময় ১১:৪৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩