ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নওগাঁয় চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নওগাঁয় আজ বুধবার চেক ডিজঅনার মামলায় অভিজিত সাহা (৩২) নামে এক  ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান ।

মঙ্গলবার দিবাগত রাতে শহরের বাটার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিজিত সাহা নওগাঁ সদর উপজেলার চকদেবপাড়া এলাকার বিমল সাহার ছেলে।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ২০২০ সালে করা একটি এনআই অ্যাক্ট (চেক ডিজঅনার) মামলায় ব্যবসায়ী অভিজিত সাহাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং অর্থ দন্ড দেন আদালত। আসামী পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা হয়। এরপর মঙ্গলবার রাতে নওগাঁ শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, অভিজিত সাহা একজন সাজাপ্রাপ্ত আসামী। তার বিরুদ্ধে চেকের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা হয়েছিল। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানার নথীপত্র থানায় আসার পর তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নওগাঁয় চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৬:২৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩