ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নওগাঁ-৩ আসনে চিকন আলীর মনোনয়ন বাতিল

নওগাঁ-৩ আসনে স্বতন্ত্রপ্রার্থী কৌতুক অভিনেতা শামিনুর রহমান ওরফে চিকন আলীসহ পাঁচ প্রার্থীর মনোনয় বাতিল করেছেন রিটানিং কর্মকর্তা। সোমবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক মো. গোলাম মওলা তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।

তিনি জানান, মনোনয়নের সঙ্গে যুক্ত ভোটার তালিকায় অসঙ্গতি, মামলার তথ্য গোপন, হলফনামায় স্বাক্ষর না থাকা, আয়কার বিবরণীর তথ্য জমা না দেওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।

বাকিরা হলেন, বদলগাছী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডিএম মাহবুব-উল মান্নাফ, বিএনএফ প্রার্থী জাবেদ আলী, এনপিপি প্রার্থী স্বপন কুমার দাস ও জাতীয় পার্টির প্রার্থী মাসুদ রানা।

তবে নৌকার প্রার্থী সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, জাকের পার্টির প্রার্থী আলাল হোসেন ও আওয়ামী লীগের স্বতন্ত্রপ্রার্থী সাবেক সংসদ সদস্য প্রয়াত আকরাম হোসেন চৌধুরীর স্ত্রী মাহফুজা আকরাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এছাড়া তৃণমূল বিএনপির প্রার্থী সোহেল কবির চৌধুরীর মনোনয়ন সোমবার বিকেল ৪টা পর্যন্ত স্থগিত রাখা হয়। মনোনয়ন বাতিল প্রসঙ্গে শামিনুর রহমান ওরফে চিকন আলী বলেন, যেহেতু মাঠে নেমে পড়েছি সেহেতু আপিল করতেই হবে। আমাদের কাজ জনগণ নিয়ে। রাজনীতি করলে মানুষের খুব কাছাকাছি থাকা যায়। আমি অবশ্যই আপিল করব।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নওগাঁ-৩ আসনে চিকন আলীর মনোনয়ন বাতিল

আপডেট সময় ০৪:৩০:২৬ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩