ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

দক্ষ জনশক্তি নিতে কসোভোর প্রতি আহ্বান: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার পাশাপাশি উন্নতমানের তৈরি পোশাক এবং ওষুধ আমদানির জন্য কসোভোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন।

রোববার (০৩ ডিসেম্বর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে কসোভোর বিদায়ী রাষ্ট্রদূত গানার উরেয়া পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানান তিনি। এসময় পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রদূতের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং পারস্পরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বিদায়ী রাষ্ট্রদূত বিভিন্ন সেক্টরে বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের প্রশংসা করেন এবং বাংলাদেশ ও কসোভোর মধ্যে ব্যবসা ও বিনিয়োগের সম্প্রসারণে দু’দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের আগ্রহের কথা মন্ত্রীকে অবহিত করেন।

তারা নারীর ক্ষমতায়ন এবং শান্তি ও টেকসই উন্নয়নের পূর্বশর্তের বিষয়েও কথা বলেন। কসোভোর বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশের মানুষ, সংস্কৃতি ও সৌন্দর্যের প্রশংসা করেন।

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দক্ষ জনশক্তি নিতে কসোভোর প্রতি আহ্বান: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১০:৪১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩