ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ।

গোপালগঞ্জে চোর সন্দেহে ফয়সাল শেখ (২৯) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তবে ফয়সালের পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে তাঁকে ফোন করে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার গোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফয়সার শেখ গোপালগঞ্জ পৌরসভার বেদগ্রামের শেখ শরিফুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন চা বিক্রেতা ছিলেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ভোর গোলাবাড়িয়া গ্রামে যান ফয়সাল শেখ। এ সময় উত্তেজিত জনতা চোর সন্দেহে তাঁকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ফয়সালের মৃত্যু হয়।

ওসি বলেন, পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ সকালে গোলাবাড়িয়া গ্রামে গিয়ে দেখা গেছে, এ ঘটনার পর থেকে গ্রেপ্তার আতঙ্কে ওই গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। বাড়িতে নারীরা অবস্থান করলেও ভয়ে কেউ মুখ খুলতে চাননি।  নিহত ব্যক্তির শ্বশুর সোহরাব মিয়া অভিযোগ করেন, রাত সাড়ে ১১টার দিকে কে বা কারা ফয়সাল শেখকে ফোন করে ডেকে নিয়ে যান। তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরে ভোরে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁরা ধারণা করছেন, ফয়সালকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে চুরির নাটক সাজানো হয়েছে।

ফয়সাল শেখের সাড়ে তিন বছরের একটি মেয়ে ও এক মাসের একটি ছেলেসন্তান রয়েছে। সোহরাব মিয়া বলেন, ‘প্রশাসনের কাছে আমার দাবি, যারা আমার মেয়েকে বিধবা বানিয়েছে, তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক।’

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ।

আপডেট সময় ০৩:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩