ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

বিএনপি নেতাকর্মীদের নামে মনোনয়ন ফরম কিনছে সরকার

আওয়ামী লীগ বিএনপির নেতার্কমীদের নামে মনোনয়ন ফর্ম কিনেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী । তিনি আরো বলেন ,দেশের সব মানুষের ন্যাশনাল আইডি (এনআইডি) সরকার নিজের কাছে রেখেছে। এই এনআইডি কার্ড দিয়ে সরকার প্রতারণা করছে।

মনোনয়ন ফরম কিনছে বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের নামে। অথচ এ তথ্য নেতাকর্মীরাও জানে না। রিজভী বলনে, এনআইডি কার্ড দিয়ে সরকার প্রতারণা করছে। মনোনয়ন ফরম কিনছে বিএনপির বিভিন্ন নেতাকর্মীর নামে। সব কর্তৃত্ব শেখ হাসিনার হাতে এবং সরকারের হাতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের এনআইডি কার্ড দিয়ে তার নামে ফরম কেনা হয়েছে। অথচ তিনি এ বিষয়ে কিছুই জানেন না। পরে তিনি সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানিয়েছেন।

রিজভী বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে এক দীর্ঘমেয়াদি সংকটের দিকে নিয়ে যাচ্ছেন। শুধু তার ব্যক্তিগত ইচ্ছা, তার ব্যক্তিগত ক্ষমতা ধরে রাখার জন্য তিনি এসব করছেন। গণতন্ত্রের প্রতি তার যদি ন্যূনতম শ্রদ্ধা থাকতো তাহলে তিনি এভাবে ক্ষমতায় থাকতেন না।

রিজভী দলের নেতাকর্মীদের বলেন, আমাদের এ দুঃসময়, দুর্দিন অতিক্রম করতে হবে। এই স্বৈরশাসককে অবশ্যই পরাজিত করতে হবে। যদি আপনার সন্তানকে নির্ভয়ে ঘুমাতে দিতে চান, যদি নির্ভয়ে রাস্তাঘাটে চলতে চান, যদি সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে চান, তাহলে জনগণের শক্তি দিয়ে রাজপথে নেমে সরকারের পতন ঘটাতে হবে।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

বিএনপি নেতাকর্মীদের নামে মনোনয়ন ফরম কিনছে সরকার

আপডেট সময় ১১:০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩