ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে তিন বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়া একটি নির্মাণাধীন ভবন ধসে বাংলদেশি তিন শ্রমিকের মৃত্যু হয়েছে । নির্মাণাধীন ঐভবনের শ্রমিকরা ছিলো সবাই বাংলাদেশি । এই ঘটনায় আরও চারজন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন বলে জানানো হয়েছে।

স্থানীয় সময় সোমবার (২৮ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে পেনাং শহরে ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

পেনাংয়ের উপ-পুলিশ প্রধান মোহামেদ ইউসুফ জান মোহাম্মদ বলেন, উদ্ধারকারীরা এখন পর্যন্ত আটকে পড়া ৯ শ্রমিকের মধ্যে পাঁচজনকে খুঁজে পেয়েছেন। ঘটনাস্থলে ১৮ জন শ্রমিক কাজ করছিলেন। তিনি বলেন, নির্মাণাধীন ওই ভবনে কাজের জন্য ১৮ জন শ্রমিককে নিয়োগ করা হয়েছিল। এ সময় তারা কেউ নামাজের জন্য বের হননি।

তিনি বলেন, এখন পর্যন্ত নিহত তিনজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। এদের মধ্যে দুজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এবং অপর একজন হাসপাতালে মারা গেছেন। দুর্ঘটনায় আহত দুজনকে চিকিৎসার জন্য পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের আঘাত বেশ গুরুতর বলে জানানো হয়।

মোহামেদ ইউসুফ জান মোহাম্মদ বলেন, আমরা ধারণা করছি ধ্বংসস্তূপের নিচে হয়তো আরও চারজন আটকা পড়ে থাকতে পারেন। তিনি নিশ্চিত করেছেন যে, সেখানে কাজ করা সব শ্রমিকই বাংলাদেশি নাগরিক।

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে তিন বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় ১০:৩৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩