ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন Logo নওগাঁয় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পৈতৃক জমি আত্মসাতের চেষ্টা   Logo ঢাবি ছাত্রীর মরদেহ: শিক্ষককে নিয়ে লিখেছে চিরকুট Logo মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে ইউএনও’র বিদায় সংবর্ধনা Logo আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসির ১০ বছর কারাদণ্ড Logo আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন Logo বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি Logo হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলার রায় ঘোষণা Logo মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo হামের টিকা সংকটের দায় গত সরকারের; স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ  শহরে বুধবার (২২ নভেম্বর) রাতে নিতাইগঞ্জ কাচারিগল্লি এলাকায় মাইকে ঘোষণা দিয়ে হাবিবুর রহমান ওরফে হাবু (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী ।

হাবিবুর রহমান ওরফে হাবু শহরের ২ নম্বর বাবুরাইল এলাকার মৃত শাহজাহান ওরফে শাহাজালাল ওরফে ফরাদের ছেলে।স্থানীয়রা জানান, হাবিবুর রহমান ওরফে হাবু একজন চিহ্নিত ছিনতাইকারী। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল শহরবাসী। গত দুই/তিন দিন ধরে শহরের নিতাইগঞ্জ কাচারিগল্লি এলাকায় লোকজনকে মারধর করে সঙ্গে থাকা সব কিছু ছিনিয়ে নিতো হাবু ও তার লোকজন।

রাতে আবার এলাকায় প্রবেশ করে সাধারণ মানুষকে মারধর জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসী হাবুকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যায়। সেই সাথে তার সাথে থাকা আরও দুইজন পালিয়ে যায়।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, শুনেছি মাইকে ঘোষণা দিয়ে একজন ছিনতাইকারীকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। তার বিরুদ্ধে থানায় ৭ টি ছিনতাই মামলা রয়েছে। গণপিটুনি দিয়ে হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন

নারায়ণগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট সময় ১০:৫০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩