ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের স্ত্রী মারা গেছেন

৯৬ বছর বয়সী  যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের স্ত্রী রোজালিন কার্টার মারা গেছেন। কার্টার সেন্টারের পক্ষ থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে জানানো হয়, মৃত্যুর সময় পরিবারের লোকজন তার পাশে ছিলেন।

ক্যানসারে আক্রান্ত জিমি কার্টার গত ফেব্রুয়ারি থেকে হসপাইস কেয়ার নামে একটি স্বাস্থ্যকেন্দ্রে অবস্থান করছেন। গত শুক্রবার স্বামীকে দেখতে সেখানে যান রোজালিন। বর্তমানে জিমি কার্টারের বয়স ৯৯ বছর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোজালিন ডিমেনশিয়ায় আক্রান্ত হয়েছিলেন। গত জুলাই মাসে ৭৭তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন জিমি এবং রোজালিন দম্পতি। জীবনের দীর্ঘ সময় তারা একে অপরের সঙ্গে ছিলেন।

এক বিবৃতিতে জিমি কার্টার বলেন, আমি যা কিছু করেছি সবকিছুতেই রোজালিন আমার অংশীদার ছিল। যখন আমার যা প্রয়োজন হয়েছে তখনই সে আমাকে সঠিক নির্দেশনা এবং উত্সাহ দিয়েছে। যতদিন রোজালিন পৃথিবীতে ছিল আমি সবসময় জানতাম যে, কেউ আমাকে ভালবাসে এবং সমর্থন করে।

১৯২৭ সালের ১৮ আগস্ট জন্মগ্রহণ করেন এলেনোর রোজালিন স্মিথ। ১৯৪৬ সালের ৭ জুলাই জিমি কার্টার এবং রোজালিন বিয়ে করেন। তাদের চার সন্তান রয়েছে। রোজালিনকে একজন মমতাময়ী মা, অসাধারণ নারী এবং মহান মানবিক গুণাবলীর অধিকারী বলে উল্লেখ করেছেন তার ছেলে চিপ কার্টার।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের স্ত্রী মারা গেছেন

আপডেট সময় ১১:৫৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩