ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নওগাঁয় ব্যবসায়ীকে হত্যা করে টাকা ছিনতাই, আটক ২

নওগাঁর মহাদেবপুরে মামুনুর রশীদ ওরফে মামুন (৩২) নামের এক ব্যবসায়ীকে হত্যা করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।রোববার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চৌমাশিয়া এলাকা থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। মামুনের বাড়ি নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের কুমুরিয়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মামুন কংক্রিটের খুঁটি তৈরি করে বিক্রি করতেন।

শনিবার বিকেলে মামুন ট্রাকে খুঁটি নিয়ে বিক্রির জন্য চাঁপাইনবাবগঞ্জে যান। কাজ শেষে তিনি ওই ট্রাকে করে বাড়ি উদ্দেশে রওনা দেন। গভীর রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার মুঠোফোনে কল দিলে সেটি বন্ধ পান। পরে তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন।

সকালে অভিযান চালিয়ে নওগাঁ সদর উপজেলার জবার মোড় এলাকা থেকে ট্রাকচালক সুমন (২৮) ও তার সহকারী সজিবকে (১৯) আটক করা হয়। তাদের দেওয়া তথ্যে নওগাঁ-রাজশাহী মহাসড়কের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে মামুন নামের ওই ব্যবসায়ীর নিখোঁজের অভিযোগ আসায় পুলিশ বিষয়টির তদন্ত শুরু করে। তদন্ত নেমে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মামুন যে ট্রাক ভাড়া নিয়েছিলেন তার চালক ও সহকারীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা মামুনকে হত্যা করে টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেন।

ওসি আরও বলেন, ব্যবসায়ী মামুনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া এক লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নওগাঁয় ব্যবসায়ীকে হত্যা করে টাকা ছিনতাই, আটক ২

আপডেট সময় ০৩:০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩