ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

হাঁসবোঝাই পিকআপে আগুন : নেত্রকোনা

নেত্রকোনার কেন্দুয়ায় হাঁসবোঝাই পিকআপভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া-তাড়াইল সড়কে দিয়ে হাঁসবোঝাই একটি পিকআপভ্যান বারহাট্টা থেকে কেন্দুয়ার গগডা বাজার যাচ্ছিল। পিকআপটি ওই সড়কের বাট্টা কাচারি মোড় এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত গতিরোধ করে চালককে মারধর করে সামনের অংশে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা টের পেয়ে আগুন নেভায়। এতে পিকআপের সামনের অংশ পুড়ে গেলেও হাঁসের কোনো ক্ষতি হয়নি।

পুড়ে যাওয়া পিকআপটির মালিক ওই উপজেলার কান্দিউড়া গ্রামের মনসুর আহমেদ বলেন, ‘আমার পিকআপের চালক সুনু মিয়া কয়েকজনকে চিনতে পেরেছে। ওরা স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। সুনু তাদের বলেছে, গাড়িটা কেন্দুয়ার আপনারা পুড়বেন না। পিকেটাররা তবুও গাড়িটি পুড়িয়ে দিয়েছে। আমি এ ঘটনায় আইনি ব্যবস্থা নেব।’

এই বিষয়ে জানতে জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর মুঠোফোনে একাধিকবার কল করলেও ফোনটি বন্ধ পাওয়া গেছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

হাঁসবোঝাই পিকআপে আগুন : নেত্রকোনা

আপডেট সময় ১২:১৮:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩