ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

নওগাঁয় বসতঘরে আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

নওগাঁর মান্দায় বাড়িতে আগুন লেগে শমসের আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গনেশপুর হঠাৎপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শমসের আলী কচুকুড়ি গ্রামের মৃত সুবিদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ভূমিহীন শমসের আলী দীর্ঘদিন ধরে স্ত্রীকে নিয়ে একটি সরকারি পুকুর পাড়ে বাড়ি বানিয়ে বসবাস করে আসছিলেন। হঠাৎ রাত সাড়ে ১০টার দিকে ওই বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুন পুড়ে ঘটনাস্থলে শমসের আলী মারা যায়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। রান্নার চুলা অথবা কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নওগাঁয় বসতঘরে আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় ০২:০২:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩