ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নওগাঁ জেলা যুবদলের আহ্বায়কসহ ৪ জন কারাগারে

নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার ওরফে টিপুসহ বিএনপির চার নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্য তিনজন হলেন সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, হাপানিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও শিকারপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রাতে নওগাঁ পৌরসভাসহ সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৯ অক্টোবর নওগাঁ শহরের তাজের মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় একটি নাশকতার মামলা হয়।

গ্রেপ্তার বিএনপির নেতা-কর্মীরা ওই মামলার আসামি। ওসি বলেন, গ্রেপ্তার চারজনকে আজ বৃহস্পতিবার সকালে আদালতে নেওয়া হয়। পরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নওগাঁ জেলা যুবদলের আহ্বায়কসহ ৪ জন কারাগারে

আপডেট সময় ০৪:৪৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩