ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

বেনজেমাদের কোচ হচ্ছেন মার্সেলো গালার্ডো

  • ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় ০১:০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • 1121

করিম বেনজেমা, ফাবিনহো, এনগোল কন্তের কোচ হচ্ছেন আর্জেন্টিনার সাবেক ফুটবল খেলোয়াড় মার্সেলো গালার্ডো। সৌদি প্রো লিগের দল আল ইত্তিহাদের সঙ্গে আর্জেন্টিনার সাবেক তারকার সঙ্গে এরই মধ্যে ১৮ মাসের চুক্তিও হয়েছে বলে ইএসপিএন জানিয়েছে।

পর্তুগিজ কোচ নুনো এসপিরিতোর স্থলাভিষিক্ত হবেন রিভার প্লেটের সাবেক কোচ গালার্ডো। গত সপ্তাহে এসপিরিতোকে আল ইত্তিহাদ বরখাস্ত করেছে। সৌদি প্রো লিগের শিরোপা এনে দেওয়ার ছয় মাস পরই এসপিরিতোর সঙ্গে সম্পর্কের ইতি টেনেছে আল ইত্তিহাদ। বর্তমান চ্যাম্পিয়ন হলেও লিগে আল ইত্তিহাদের অবস্থা স্বস্তিদায়ক নয়। বর্তমানে তারা পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ১১। ১৩ ম্যাচের সাতটিতে জয় ইত্তিহাদের। বাকি ছয় ম্যাচের তিনটিতে হার, তিনটিতে ড্র।

৪৭ বছর বয়সী গালার্ডো এক বছর আগে রিভার প্লেটের দায়িত্ব ছেড়েছেন। সর্বশেষ ম্যাচে তার অধীনে রিভার প্লেট রিয়াল বেতিসকে ৪-০ গোলে হারিয়েছিল। রিভার প্লেটের ইতিহাসে গালার্ডো সবচেয়ে সফল কোচ। ২০১৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি আর্জেন্টিনার ক্লাবটির দায়িত্বে ছিলেন। এ সময় তার অধীনে রিভার প্লেট আটটি শিরোপা জয় করেছে। এর মধ্যে তিনটি ছিল কোপা লিবারতাদোরেস কাপ। গত বছরের অক্টোবর মাস থেকে তিনি কোচিং থেকে দূরে ছিলেন।

গালার্ডোর কোচিং ক্যারিয়ার ৪২৫ ম্যাচের। এর মধ্যে ২২৮ ম্যাচে জয়। খেলোয়াড় হিসেবে তিনি রিভার প্লেটের হয়ে ছয়বার লিগ শিরোপা জয় করেছেন। একবার কোপা লিবারতাদোরেস কাপের শিরোপাও পেয়েছেন।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

বেনজেমাদের কোচ হচ্ছেন মার্সেলো গালার্ডো

আপডেট সময় ০১:০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩