ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নওগাঁর সাবেক এমপি আকরাম হোসেন আর নেই

নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ড. মো. আকরাম হোসেন চৌধুরী (৭০) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে নওগাঁ শহরের উকিল পাড়ার নিজ বাসায় বাথরুমে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আকরাম হোসেন চৌধুরীর ব্যক্তিগত সহকারী আলাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেলে তার মরদেহ বদলগাছী উপজেলার চাকরাইলের নিজ গ্রামে নেওয়া হবে। সেখানে জানাজার নামাজ আদায় করা হবে। তবে কখন উনাকে দাফন করা হবে এবিষয়ে এখনি কিছু বলা যাচ্ছে না। তার ছেলে দেশের বাহিরে অবস্থান করছেন।

এবিষয়ে তার পরিবার সিদ্ধান্ত নেবে। এদিকে আকরাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার। একই সঙ্গে তার মৃত্যুতে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আকরাম হোসেন নওগাঁ-৩ আসন (মহাদেবপুর-বদলগাছী) উপজেলা থেকে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু পরের মেয়াদে দলীয় মনোনয়ন পেলেও নির্বাচিত হতে পারেননি। এরপর ২০১৫ সালে তিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হন। এছাড়াও নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন তিনি।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নওগাঁর সাবেক এমপি আকরাম হোসেন আর নেই

আপডেট সময় ০৪:২৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩