ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

জান্তা বাহিনী এবং বিদ্রোহী গোষ্টির মধ্যে লড়াইয়ে বিমান বিধ্বস্ত

মিয়ানমারে জান্তা বাহিনী ও একটি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে তুমুল লড়াই চলাকালে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এর দায় স্বীকার করেছে বিদ্রোহী গোষ্ঠীটি। ২০২১ সালের সামরিক অভুত্থানের পর এবার মিয়ানমারের সামরিক বাহিনী চ্যালেঞ্জের মুখে পড়েছে বলেও জানানো হয়েছে।

শনিবার মিয়ানমারের সামরিক বাহিনী ও ক্যারেনি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্সের মধ্যে লড়াইয়ের সময় থাইল্যান্ড সীমান্তের কাছে পূর্ব মিয়ানমারে বিমানটি বিধ্বস্ত হয়। রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জান্তা মুখপাত্র বলেন, টেকনিক্যাল সমস্যার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং ঘটনার পর পাইলট নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হন।

মিয়ানমারে কয়েকটি ফ্রন্টে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করছে দেশটির সামরিক বাহিনী। অং সান সুচিকে হটিয়ে ক্ষমতা দখলের পর থেকেই দক্ষিণ এশিয়ার দেশটিতে সংঘাত ছড়িয়ে পড়ে। এতে মিয়ানমার ভেঙে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

চীন সামান্তের কাছে শান রাজ্যেও চলছে লড়াই। এরই মধ্যে সেখানে বেশ কিছু শহর দখলে নিয়েছে বিদ্রোহীরা। বাস্তুচ্যুত হয়েছে ৫০ হাজারের বেশি নাগরিক।

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জান্তা বাহিনী এবং বিদ্রোহী গোষ্টির মধ্যে লড়াইয়ে বিমান বিধ্বস্ত

আপডেট সময় ০৪:৪২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩