ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সেমিফাইনাল অনিশ্চিত প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমার

বিশ্বকাপে এমনিতেই ফর্মে নেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার উপর একের পর এক ইনজুরিতে পড়ছেন তিনি। এবার সেমিফাইনালের আগে ফের ইনজুরির কবলে পড়েছেন প্রোটিয়া অধিনায়ক।

গতকাল শুক্রবার (১০ নভেম্বর) গ্রুপপর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদে অনুষ্ঠিত ওই ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন বাভুমা। ম্যাচটিতে প্রথম ইনিংসের ৯ বল খেলার পরই মাঠ ত্যাগ করেন প্রোটিয়া অধিনায়ক।

এরপর ৪ ওভার পর্যন্ত মাঠের বাইরে ছিলেন তিনি। পরে মাঠে নামলেও তাকে ভালোভাবে ফিল্ডিং করতে দেখা যায়নি। মিড উইকেট অঞ্চলে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন। তাকে বল তাড়ায় দেখেই মনে হয়েছে ফিটনেস সমস্যায় ভুগছেন বাভুমা।

অধিনায়ক হিসেবে প্রয়োজন অনুসারে বোলারদের সাথে দ্রুত আলোচনা করতে ছুটে যাওয়ার কথা তার। সেখানেও তাকে নিস্ক্রীয় দেখা গিয়েছে। এরপর যথারীতি ওপেনার হিসেবে ব্যাট করতেও নেমেছিলেন। কিন্তু তখনই দেখা গিয়েছিলো দৌড়ে রান নিতে গিয়ে সমস্যা পড়ছেন বারবার। বেশ কিছুক্ষণ দেখা গিয়েছিলো, খোঁড়াচ্ছিলেন। শেষ পর্যন্ত ২৩ রান করে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে যান তিনি।

আগামী ১৬ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনসে। ওই ম্যাচে খেলতে পারবেন কিনা সে বিষয়ে অনিশ্চিয়তায় পড়েছেন প্রোটিয়া ওপেনার। তবে এ বিষয়ে নিশ্চিত হতে হলে অপেক্ষা করতে দিনের শেষ বেলা পর্যন্ত। আজ ফিটনেস নিয়ে বাভুমার পায়ে স্ক্যান করানো হবে। এরপরই সিদ্ধান্ত নিতে পারবে দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট।

এ বিষয়ে বাভুমা বলেছেন, ‘অবশ্যই আমার পায়ে ব্যথা আছে, এটি কতটুকু পর্যন্ত গড়াবে সেটি জানি না। কিন্তু তবে এটি অবশ্যই ভালোর দিকে যাবে (সেমিফাইনালের জন্য)।’

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সেমিফাইনাল অনিশ্চিত প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমার

আপডেট সময় ০৪:৫০:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩