ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

পিরোজপুরের কাউখালীতে ধর্ষণের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শনিবার সকালে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় মামলাটি করেন। আসামি আতফি আহমেদ (৩০) ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউপির সদস্য।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর বাবার বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলায়। চার দিন আগে তিনি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি কাউখালীতে যান। গতকাল শুক্রবার রাত আটটার দিকে আতফি আহমেদ ওই গৃহবধূর মায়ের মুঠোফোনে কল করেন। এরপর গৃহবধূর সঙ্গে কথা আছে বলে তাঁকে ঘরের বাইরে আসতে বলেন। ঘরের বাইরে গেলে আতফি আহমেদ তাঁকে জোর করে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করেন। গৃহবধূর চিৎকার শুনে পরিবারের লোকজন ঘটনাস্থলে গেলে আতফি আহমেদ পালিয়ে যান। খবর পেয়ে গৃহবধূর স্বামী শ্বশুরবাড়িতে আসেন। আজ সকালে স্থানীয় থানায় তিনি (স্বামী) মামলা করেন।

ওই গৃহবধূ বলেন, ‘ইউপি সদস্য আতফি আহমেদ আমার শ্বশুরবাড়ির এলাকার জনপ্রতিনিধি। তিনি আমাদের পরিচিত হওয়ার তাঁর ফোন পেয়ে কথা শোনার জন্য আমি ঘর থেকে বের হয়েছিলাম। তবে তিনি এমন কাজ করবেন ভাবতে পারিনি।’

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ওই গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে আসামি পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১১:৪৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩