ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নওগাঁয় ধামুইর হাটে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো দুই কৃষকের

নওগাঁর ধামইরহাটে উপজেলায় গভীর নলকূপে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (২১ অক্টোবর) দুপুরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জয়জয়পুর গ্রামের পূর্বমাঠ চুনপুকুরা নামক এলাকায় এঘটনা ঘটে।

নিহতরা হলেন- জয়জয়পুর গ্রামের মোতাব্বের হোসেন মনা (৩১) এবং একই গ্রামের কৃষি শ্রমিক সামছুন মুরমু (৫৫)। আহতরা হলেন- নিহত মনার বাবা দুলাল হোসেন (৫৫) ও তার ছোট ভাই রাফি হোসেন (২২)। এর মধ্যে রাফির অবস্থার আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জয়জয়পুর গ্রামের দুলাল হোসেন তার জমিতে সেচ দেওয়ার জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে একটি অগভীর নলকূপের (এসটিডব্লিউ) আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে তার নামে একটি এসটিডব্লিউ বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ পাওয়া নলকূপে শনিবার দুপুরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ ধামইরহাট জোনাল অফিসের লোকজন মাঠে যায়।

এসময় সংযোগ প্রদানের সময় দুলাল হোসেন, তার ছেলে মোতাব্বের হোসেন মনা, আব্দুল্লাহ আল রাফি ও তাদের কৃষি শ্রমিক সামছুন মুরমু নলকূপ ঘরের টিনের ছাউনি দেওয়ার কাজ করছিলেন। তখন মনা ও সামছুন মুরমু বিদ্যুতের লাইনের তার ধরে ছিলেন। হঠাৎ তারা বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ ধামইরহাট জোনের উপ-মহাব্যবস্থাপক এসএম মোস্তাফিজুর রহমান বলেন, দুলাল হোসেনের নলকূপ ঘরের টিনের ছাউনির কাজ শেষ হলে সংযোগ দেওয়ার জন্য সবাই অপেক্ষা করছিলেন। হঠাৎ নলকূপের বিদ্যুৎ লাইনে সংযোগ চলে আসে।

এতে এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটে। প্রকৃত ঘটনা জানার জন্য পল্লী বিদ্যুতের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, আমি পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি। প্রকৃত ঘটনা জানার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নওগাঁয় ধামুইর হাটে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো দুই কৃষকের

আপডেট সময় ০৫:২১:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩