ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নওগাঁ মহাদেবপুর সড়কে ঝড়লো দুই প্রাণ

নওগাঁর মহাদেবপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এরা হলেন, উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে আবদুল মতিন (৩০) ও সফাপুর ইউনিয়নের সফাপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে জিল্লুর রহমান (৫৫)। এ ছাড়া একই গ্রামের নজরুল ইসলামের ছেলে সুলতান হোসেন (২৮) মারাত্মক আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার (১৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৮টায় আবদুল মতিন মান্দা উপজেলার ভালাইন থেকে বাড়ি ফেরার পথে ছাতড়া-মহাদেবপুর পাকা সড়কের চাঁন্দাশ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের কাছে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাক তাকে সামনে থেকে চাপা দেয়।

স্থানীয়রা তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। রাজশাহী নেয়ার প্রস্তুতির সময় তার মৃত্যু হয়।

এছাড়া বিকেলে জিল্লুর রহমান একটি যাত্রীবাহী ভুটভুটিতে উঠে মহাদেবপুর থেকে সফাপুর যাবার পথে শিবগঞ্জ বাজারের কাছাকাছি বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বালুবাহী ড্রাম্পার ট্রাককে সাইড দিতে গিয়ে ভুটভুটিটি সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে পাশের পুকুরে পড়ে যায়।

এতে ভুটভুটির নিচে চাপা পড়ে জিল্লুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। মারাত্মক আহত ভুটভুটির চালক সুলতান হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নওগাঁ মহাদেবপুর সড়কে ঝড়লো দুই প্রাণ

আপডেট সময় ০১:৫৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩