ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

এমিলিয়ানো মার্টিনেজ দেখা না হলেও এবার রোনালদিনহোর দেখা পাবেন জামাল ভূঁইয়া

  • ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় ০১:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
  • 1034

   একদিনের  সফরে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশে এসেছিলেন। সফর শেষে আবার ফিরে যান কলকাতায়। যাওয়ার পথে বিমান বন্দরে তাকে দেখে এগিয়ে গিয়ে কথা বলতে চেয়েছিলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। কিন্তু সে সুযোগ তিনি পাননি। আয়োজকদের কেউ এ বিষয়ে এগিয়ে আসেননি, বাংলাদেশ অধিনায়ক জামালের সঙ্গে পরিচয় করিয়ে দেননি আর্জেন্টিনার গোলরক্ষককে।

এ নিয়ে তুমুল সমালোচনা হয়েছিলো। বিষয়টা এমিলিয়ানো মার্টিনেজের কানে যাওয়ার পর তিনিও দুঃখিত হন এবং কলতাকা ছাড়ার আগে নিজের স্বাক্ষর করা আর্জেন্টিনার একটি জার্সি পাঠিয়ে দেন জামাল ভূঁইয়ার কাছে। এবার বাংলাদেশে আসবেন আরেকজন বিশ্বকাপজয়ী ফুটবলার। তিনি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। এবারও কলকাতার সেই শতদ্রু দত্তই রোনালদিনহোকে সফরে নিয়ে আসছেন কলকাতায়। একই সঙ্গে তিনি ব্রাজিলিয়ান এই কিংবদন্তিকে বাংলাদেশেও সফর করাবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার আর তারা ভুল করতে চান না। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে রোনালদিনহোর সাক্ষাতের ব্যবস্থা করবেন তারা। উল্লেখ্য, বিশ্বকাপ ফুটবলের প্রাক বাছাই খেলতে বাংলাদেশ দল এখন রয়েছে মালদ্বীপে। আজ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলা শেষে তারা দেশে ফিরবেন আগামীকাল। ফিরতি পর্বের ম্যাচে ১৭ অক্টোবর ঢাকায় মুখোমুখি হবে বাংলাদেশ এবং মালদ্বীপ। ১৮ অক্টোবর ঢাকায় আসার কথা রয়েছে রোনালদিনহোর।

সুতরাং, ওই সময় বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ঢাকাতেই থাকবেন এবং ব্রাজিলিয়ান কিংবদন্তির সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

এমিলিয়ানো মার্টিনেজ দেখা না হলেও এবার রোনালদিনহোর দেখা পাবেন জামাল ভূঁইয়া

আপডেট সময় ০১:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩