ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

বিচারপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায়, মেয়র জ্হাঙ্গীর আলমের কারাদণ্ড

বিচারপতি ইনায়েতুর রহিমকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার জন্য  দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে এক মাসের কারাদণ্ড দিয়েছে আপিল বিভাগ। এছাড়া তার এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে। দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিএনপির একজন নেতা। ২০১১ সালে তিনি প্রথম মেয়র নির্বাচিত হন। খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে ইউটিউবে জাহাঙ্গীরের দেওয়া এক বক্তব্যের সূত্রে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে একটি আবেদন করা হয়।

আগামী এক সপ্তাহের মধ্যে তাকে দিনাজপুরের আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। অন্যথায় তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ অক্টোবর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। গত ২৪ আগস্ট আপিল বিভাগে এসে নিঃশর্ত ক্ষমা চান দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তিন সদস্যসহ চার আইনজীবী আদালত অবমাননার আবেদনটি করেন। আদালতে তাদের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ্ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

আদালতের তলবে গত ২৪ আগস্ট আপিল বিভাগে এসে নিঃশর্ত ক্ষমা চান জাহাঙ্গীর আলম। আইনজীবীর মাধ্যমে লিখিতভাবে ক্ষমা চান তিনি। পরে মেয়রের বিরুদ্ধে জারি করা আদালত অবমাননার রুলের শুনানির জন্য আজকের (১২ অক্টোবর) দিন ধার্য করেছেন আপিল বিভাগ। দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে আদালতে হাজির হতে বলা হয়। একইসঙ্গে ভিডিও অপসারণ করতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিচারপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায়, মেয়র জ্হাঙ্গীর আলমের কারাদণ্ড

আপডেট সময় ১১:২০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩