ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

জয়পুরহাটে কলাবাগান থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

জয়পুরহাটে কলাবাগান থেকে রবিউল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে পাঁচবিবি উপজেলার রুপালী সিনেমা হল সংলগ্ন মাস্টারপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রবিউলের গ্রামের বাড়ি বগুড়ার আদমদিঘী উপজেলার নশরতপুর গ্রামে। জানা গেছে, তারা বাবার নাম কাজীতুল্লাহ শেখ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিউল ইসলাম প্রায় ১৫ বছর আগে পাঁচবিবি উপজেলার মাস্টারপাড়া গ্রামের সুরুজ আলীর মেয়ে সুলতানাকে বিয়ে করে সেখানে বসবাস করছিলেন। কিছুদিন আগে স্ত্রীর সঙ্গে তার তালাক হয়। এরপর তার স্ত্রী সিরাজগঞ্জ চলে যান। এদিকে ৪-৫ দিন ধরে নিখোঁজ ছিলেন রবিউল। সোমবার দুপুরে সিনেমা হল সংলগ্ন কলাবাগানের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

রবিউল পোনা মাছের ব্যবসা করতেন। এছাড়া গাছ থেকে পাখীর ছানা ধরার নেশা ছিল তার। নারিকেল গাছ থেকে পাখির ছানা ধরার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন স্থানীরা।

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি কয়েক দিন আগের হওয়ায় কিছুটা পচন ধরেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

জয়পুরহাটে কলাবাগান থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:২০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩