ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

ইসরাইলের সাবেক প্রধান সেনা-কমান্ডার জেনারেল নিমরোদ আলুনি হামাসের হাতে বন্দি

গাজা অঞ্চলের জন্য নিযুক্ত ইসরাইলের সাবেক প্রধান সেনা-কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নিমরোদ আলুনি হামাসের হাতে বন্দি হয়েছেন। শনিবার ফিলিস্তিন মুক্তি আন্দোলনের সশস্ত্র যোদ্ধা সংগঠন হামাসের অভিযানে বন্দি হন এ সেনা কমান্ডার। এদিকে তাকে মুক্ত করতে সামরিক অভিযান ও আলোচনা দুটোই শুরু করেছে ইসরাইল।

ফিলিস্তিনি সংগ্রামীদের অভিযানে গাজা অঞ্চলের জন্য নিযুক্ত সাবেক প্রধান ইসরাইলি সেনা-কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নিমরোদ আলুনি হামাসের মুজাহিদকে বন্দি করা হয়েছে।এছাড়াও হামাসের কাছে জিম্মি হওয়া এসব ব্যক্তির মধ্যে আছে— শিশু, নারী, বৃদ্ধ ও প্রতিবন্ধীরাও। খবর আলজাজিরা।

একটি ছবিতে দেখা গেছে এই জেনারেলকে মাটির ওপর শোয়ানো অবস্থায়, খালি পায়ে, অর্ধ উলঙ্গ ও আন্ডারওয়্যার পরা অবস্থায় টি-শার্টের কলার ধরে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। ফিলিস্তিনের গাজা সীমান্তের কাছেই তার বাসভবন ছিল। তাকে মুক্ত করতে হামাসের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইসরাইলি কর্তৃপক্ষ।

হামাসের চালানো এই অভিযানে কমপক্ষে পঞ্চাশ জন ইসরাইলিকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন ইসরাইলি সেনা রয়েছেন এবং অন্যরা অবৈধ ইসরাইলি বসতির বাসিন্দা।ফিলিস্তিনিদের ওপর সাম্প্রতিক দিনগুলোর হত্যাযজ্ঞ ও নৃশংসতার প্রতিবাদে এবং মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে বারবার ইহুদিবাদীদের অবমাননার প্রতিশোধ নিতে একযোগে ইসরাইলের বিভিন্ন শহর ও স্থাপনার ওপর হামলা শুরু করেছে ফিলিস্তিনের সংগ্রামী দল হামাস ও ইসলামি জিহাদ। আকস্মিক এ হামলায় এখন পর্যন্ত ৩০০-এর বেশি ইসরাইলি নিহত ও প্রায় ১৬০০ জন আহত হয়েছেন।

এদিকে আলজাজিরা জানিয়েছে, ইসরাইলি হামলায় গাজায় ২৬০ জনের বেশি ফিলিস্তিনি নিহত ও প্রায় এক হাজার ৬১০ জন আহত হয়েছেন।

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইসরাইলের সাবেক প্রধান সেনা-কমান্ডার জেনারেল নিমরোদ আলুনি হামাসের হাতে বন্দি

আপডেট সময় ১২:৫১:২২ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩