ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নওগাঁয় ভাড়াবাসা থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার, স্ত্রী পলাতক

নওগাঁয় শয়নকক্ষ থেকে মিলন নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে নওগাঁ শহরের দয়ালের মোড়ের পাশে বউ বাজার এলাকার একটি ভাড়াবাসা থেকে লাশ উদ্ধার করা হয়। মিলন নওগাঁ শহরের চকমুক্তার মহল্লার মৃত আব্দুল মালেক এর ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে নওগাঁ শহরের দয়ালের মোড়ের পাশে বউ বাজার এলাকার মোজাম্মেল হক নামে এক ব্যক্তির বাসা মিলন ও শারমিন নামে এক মহিলা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ভাড়া নেয়।রাতের কোন এক সময় মিলনকে জবাই করে হত্যা করে পালিয়ে যায় শারমিন।
বাসার জানালা খোলা থাকলেও মূল দরজায় তালা দেওয়া ছিল। প্রতিবেশীরা নতুন ভাড়াটিয়ার খোঁজ খবর নেওয়ার জন্য রাত ৯টার দিকে দরজা বন্ধ পেলেও জানালা দিয়ে দেখে কেউ শুয়ে আছে। পরে থানা পুলিশে সংবাদ দেওয়া হয়।

পুলিশ এসে তালা ভেঙে বাসায় প্রবেশ করে দেখে ঘরে জবাই করা লাশ পড়ে আছে। স্থানীয়দের মাধ্যমে লাশ পরিচয় প্রাথমিক অবস্থায় মিলন নামে সনাক্ত করা হলেও প্রযুক্তির মাধ্যমে প্রকৃত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানানো হয়।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নওগাঁয় ভাড়াবাসা থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার, স্ত্রী পলাতক

আপডেট সময় ০৪:৩৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩