ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

প্রস্তুতিতে সন্তুষ্ট সাকিব-হাথুরুসিংহে

এমন দৃশ‌্য খুব একটা দেখা যায় না। বাংলাদেশের কোচ ও অধিনায়ক পাশাপাশি বসে সংবাদ সম্মেলন করছেন। এশিয়া কাপের মিশনে যাওয়ার আগে বাংলাদেশের তিন ফরম‌্যাটের অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে আসলেন সংবাদ সম্মেলনে। রোববার শ্রীলঙ্কায় উড়াল দেওয়ার আগে দুজন কথা বললেন মহাদেশীয় এই প্রতিযোগিতা নিয়ে।

দুজনের কণ্ঠে এক সুর, প্রস্তুতিতে তারা শতভাগ সন্তুষ্ট। তাই এশিয়া কাপে এবার ভালো কিছুর প্রত‌্যাশায় আছে গোটা দল। তামিম ইকবালের পরিবর্তে হুট করে ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া সাকিব এশিয়া কাপে ম‌্যাচ বাই ম‌্যাচ এগোতে চান, ‘এশিয়া কাপে আমাদের প্রথম ম‌্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। ওখানে যেটা দেখেছি এবং অতীত রেকর্ড যা বলছে, ব‌্যাটসম‌্যানরা রান পায়। এবারও তেমন কিছু্ হবে। এজন‌্য বোলারদের বেশ চ‌্যালেঞ্জ থাকবে। তবে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি।’

‘আমি যদিও ছিলাম না, কোচদের সঙ্গে কথা বলে জেনেছি, দলের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমরা সবদিক থেকে প্রস্তুত আছি। এশিয়া কাপে আমরা আগে ভালো খেলেছি। এবারও ভালো খেলতে চাই। এজন‌্য আমাদেরকে আগে সুপার ফোরে কোয়ালিফাই করতে হবে। প্রথম দুটি ম‌্যাচ আমাদের জন‌্য গুরুত্বপূর্ণ। আমরা ম‌্যাচ বাই ম‌্যাচ এগোতে চাই। সুযোগ থাকলে প্রতিটি ম‌্যাচ জেতার চেষ্টা করবো।’ – সাকিব যোগ করেন।

এর আগে চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, ‘প্রস্ততিতে আমি খুবই সন্তুষ্ট। আমরা শুরুতে ফিটনেস নিয়ে বেশ কাজ করেছি। এরপর সাত দিন আমরা স্কিল নিয়ে কাজ করেছি যেখানে ট‌্যাকনিক‌্যাল বিষয়গুলো নিয়ে কাজ করা হয়েছে। এরপর পাঁচদিন ছিল তাদের প্রস্তুত করার লড়াই।’

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রস্তুতিতে সন্তুষ্ট সাকিব-হাথুরুসিংহে

আপডেট সময় ১০:২৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩