ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

সাকিব-লিটনের পর কানাডা লিগে আফিফ

CHITTAGONG, BANGLADESH - MARCH 09: Afif Hossain of Bangladeshduring the 1st T20 International between Bangladesh and England at Zahur Ahmed Chowdhury Stadium on March 09, 2023 in Chittagong, Bangladesh. (Photo by Gareth Copley/Getty Images)

সাকিব আল হাসান ও লিটন দাসের পর এবার চলমান কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশের ব্যাটার আফিফ হোসেন। সারে জাগুয়ার্স দলের হয়ে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলবেন তিনি।

কানাডা লিগে খেলার জন্য রবিবার বিসিবির অনাপত্তিপত্র পেয়েছেন আফিফ।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেন, গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলার জন্য অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেছিলেন আফিফ হোসেন। আজকে তাকে অনুমতি দেওয়া হয়েছে। টুর্নামেন্টের বাকি অংশ পুরোটাই খেলে আসবেন তিনি।
সারে জাগুয়ার্সের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন লিটন। মন্ট্রিল টাইগার্সের হয়ে খেলছেন সাকিব। টুর্নামেন্টের শুরু থেকেই খেলছেন সাকিব ও লিটন।

টুর্নামেন্টে এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছে সারে। লিগ পর্বে আর ২টি ম্যাচ রয়েছে সারের। এই দু’টি ম্যাচে খেলার সুযোগ থাকছে আফিফের সামনে। পরের রাউন্ডে উঠলে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ তৈরি হবে আফিফের। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে সারে।

এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ও আবুধাবি টি-টেন লিগে খেলেছেন আফিফ। গত বছর এলপিএলে জাফনা কিংসের শিরোপা জয়ে অবদান রাখেন তিনি।

এবারের আসরে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে ব্যাট হাতে ১০২ রান ও বল হাতে ৫ উইকেট নিয়েছেন সাকিব। চার ম্যাচে ৫৫ রান করেছেন লিটন।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাকিব-লিটনের পর কানাডা লিগে আফিফ

আপডেট সময় ১১:১২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩