ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

এবার ঈদের অগ্রিম টিকিট ৭ এপ্রিল; শতভাগ অনলাইনে বিক্রির প্রস্তাব

আসন্ন ঈদুল ফিতরে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির প্রস্তাব করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (২১ মার্চ) রেল ভবনে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

সভা সূত্রে জানা যায়, বর্তমানে ট্রেনের টিকিট কিনতে যাত্রীর এনআইডি বাধ্যতামূলক করা হয়েছে। কালোবাজারি হটাতে এই সিদ্ধান্ত অনেকটা কার্যকর হয়েছে। ফলে যাত্রীরা গন্তব্যে যাওয়ার আগের দিন পর্যন্ত ট্রেনের টিকিট অনলাইন বা কাউন্টার থেকে কিনতে পারেন।

অন্যদিকে ঈদের অগ্রিম টিকিট কিনতে ঢাকা রেলওয়ে স্টেশনে হাজারো টিকিট প্রত্যাশীর যে ঢল নামে, তাদের যে অসহনীয় কষ্ট ভোগ করতে হয় সেটি থেকে মুক্তি দিতে আসন্ন ঈদে সব টিকিট অনলাইনে বিক্রির প্রস্তাব করা হয় সভায়।

ঈদের অগ্রিম টিকিট আগামী ৭ এপ্রিল থেকে বিক্রি শুরু হবে। ওই দিন দেওয়া হবে ১৭ এপ্রিলের টিকিট। এই অগ্রিম টিকিট বিক্রি চলবে পাঁচ দিন পর্যন্ত। একই সঙ্গে ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৫ এপ্রিল থেকে। ঈদে বাড়তি চাপ সামলাতে ১০ জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। এছাড়া শিডিউল বিপর্যয় ঠেকাতে ১০টি বাড়তি ইঞ্জিন রেলবহরে যুক্ত হবে।

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এবার ঈদের অগ্রিম টিকিট ৭ এপ্রিল; শতভাগ অনলাইনে বিক্রির প্রস্তাব

আপডেট সময় ১০:৫৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩