ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ময়মনসিংহে নিরাপত্তা জোরদার

শনিবার (১১ মার্চ) ময়মনসিংহে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বিকেলে নগরীর সার্কিট হাউজ ময়দানে জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

নগরীর প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) মহানগরীর শিকারীকান্দা, মাসকান্দা বাসস্টেশন, চরপাড়া মোড়, রেলওয়ে স্টেশন, টাউন হল, কাঁচিঝুঁলি, গাঙ্গিনারপার মোড়, শম্ভুগঞ্জ, পাটগোদাম ব্রীজ মোড়, চায়নামোড়, নতুন বাজার, টাঙ্গাইল বাসস্ট্যান্ড, ত্রিশাল বাসস্টেশন, দিগাকান্দাসহ নগরীর মোড়ে মোড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে ময়মনসিংহের সর্বত্রই এখন সাজ সাজ রব। ব্যানার-ফেস্টুন, বিলবোর্ড আর সুদৃশ্য তোরণে ছেয়ে গেছে নগরীর প্রতিটি সড়ক, অলিগলি ও রাজপথ। সার্কিট হাউজ ময়দানে বিভাগীয় সমাবেশে ১২ লাখ মানুষের উপস্থিতি হবে। এরই মধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ময়মনসিংহবাসী।

জেলা পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভুঞা বলেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কয়েক ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাদা পোশাকে নজরদারি বাড়ানো হয়েছে। জনসভার দিন শহরজুড়ে তিন হাজার পুলিশ মোতায়েন করা হবে। সঙ্গে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও নিয়োজিত থাকবেন।

র‌্যাব-১৪ সিইও মো. মুহিবুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে র‌্যাবের কয়েক শতাধিক সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‌্যাব প্রস্তুত রয়েছে।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ময়মনসিংহে নিরাপত্তা জোরদার

আপডেট সময় ০৬:৩২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩