ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

তিন দিন পর প্রথম সহায়তা পৌঁছালো সিরিয়ায়

ভূমিকম্প আঘাত হানার তিন দিন পর প্রথম ত্রাণ সহায়তা পৌঁছেছে সিরিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলে। বৃহস্পতিবার বাব আল-হাওয়া সীমান্ত ক্রসিং পেরিয়ে বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলটিতে জাতিসংঘের ত্রাণবাহী একটি গাড়িবহর পৌঁছেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

এএফপির সংবাদদাতা জানিয়েছেন, তিনি তাবু ও স্বাস্থ্যপণ্য নিয়ে ছয়টি ট্রাককে তুরস্ক থেকে সিরিয়ায় ঢুকতে দেখেছেন। সীমান্ত কর্মকর্তা মাজেন আলুশ বলেছেন, গত সোমবারের ভূমিকম্পের আগেই এসব ত্রাণ পৌঁছানোর কথা ছিল।

জাতিসংঘ এর আগে বলেছিল, তারা আশ্বাস পেয়েছে, বৃহস্পতিবার তুরস্ক থেকে একমাত্র অনুমোদিত ক্রসিংয়ের মাধ্যমে উত্তর-পশ্চিম সিরিয়ায় প্রাথমিক সহায়তা পৌঁছাবে।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

তিন দিন পর প্রথম সহায়তা পৌঁছালো সিরিয়ায়

আপডেট সময় ০৫:৩৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩