ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ম্যাচ হেরে বড় দুঃসংবাদ পেল রোহিত শর্মা

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অবিশ্বাস্য হারের পর বড় দুঃসংবাদ পেল ভারতীয় ক্রিকেট দল। স্লো ওভার রেটের কারণে দলের প্রত্যেক সদস্যকে ম্যাচ ফি-র ৮০ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বাংলাদেশের বিপক্ষে ভারতের ক্রিকেট ম্যাচ সবসময়ই জমজমাট হয়ে থাকে। মাঠ কিংবা মাঠের বাইরে দুদলের শরীরী ভাষাই আলাদা থাকে। দুই প্রতিবেশীর মর্যাদার লড়াইয়ে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও হেরেছিল।

তবে রোববার (৪ ডিসেম্বর) ইতিহাস ঘুরিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান। অবিশ্বাস্যভাবে জয় ছিনিয়ে এনেছে টাইগাররা। আর এই ম্যাচে হারের পাশাপাশি স্লো ওভার রেটের কারণে বড় শাস্তির মুখোমুখি ভারত।

সোমবার (৫ ডিসেম্বর) আইসিসি এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেটারদের জরিমানা করার বিষয়টি নিশ্চিত করে। স্লো ওভার রেটের কারণে দলের প্রত্যেক সদস্যের ম্যাচ ফি-র ৮০ শতাংশই জরিমানা করা হয়েছে। রোহিত শর্মা-বিরাট কোহলিদের জন্য এ যেন গোদের ওপর বিষফোঁড়া।

ট্যাগস

ম্যাচ হেরে বড় দুঃসংবাদ পেল রোহিত শর্মা

আপডেট সময় ০৬:২৭:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অবিশ্বাস্য হারের পর বড় দুঃসংবাদ পেল ভারতীয় ক্রিকেট দল। স্লো ওভার রেটের কারণে দলের প্রত্যেক সদস্যকে ম্যাচ ফি-র ৮০ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বাংলাদেশের বিপক্ষে ভারতের ক্রিকেট ম্যাচ সবসময়ই জমজমাট হয়ে থাকে। মাঠ কিংবা মাঠের বাইরে দুদলের শরীরী ভাষাই আলাদা থাকে। দুই প্রতিবেশীর মর্যাদার লড়াইয়ে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও হেরেছিল।

তবে রোববার (৪ ডিসেম্বর) ইতিহাস ঘুরিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান। অবিশ্বাস্যভাবে জয় ছিনিয়ে এনেছে টাইগাররা। আর এই ম্যাচে হারের পাশাপাশি স্লো ওভার রেটের কারণে বড় শাস্তির মুখোমুখি ভারত।

সোমবার (৫ ডিসেম্বর) আইসিসি এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেটারদের জরিমানা করার বিষয়টি নিশ্চিত করে। স্লো ওভার রেটের কারণে দলের প্রত্যেক সদস্যের ম্যাচ ফি-র ৮০ শতাংশই জরিমানা করা হয়েছে। রোহিত শর্মা-বিরাট কোহলিদের জন্য এ যেন গোদের ওপর বিষফোঁড়া।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481