ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় ট্রাকচাপায় নিহত ১

নওগাঁ সদর উপজেলায় ট্রাকচাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর গেঞ্জির মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালকের নাম খোরশেদ আলম (৬০)। তার বাড়ি নওগাঁ পৌরসভার দোগাছী এলাকায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার মাদারমোল্লা বাজার থেকে ভ্যান চালিয়ে নওগাঁ শহরের কাঠালতলী মোড়ে আসছিলেন খোরশেদ। এ সময় নওগাঁ থেকে রাণীনগরগামী একটি ট্রাকের সঙ্গে ভ্যান গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক খোরশেদ ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম ও নওগাঁ সদর থানার তদন্ত (ওসি) আব্দুল গফুর।

ওসি বলেন, দুর্ঘটনার পরই ট্রাকটি দ্রুত রাণীনগরের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন উপজেলার মাদারমোল্লা এলাকায় ট্রাকটিকে আটক করে। তবে গাড়ি চালক পালিয়ে যেতে সক্ষম হন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নওগাঁয় ট্রাকচাপায় নিহত ১

আপডেট সময় ০৪:২৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481