ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

৪ সাংবাদিক পেলেন প্রজ্ঞা তামাক নিয়ন্ত্রণ পুরস্কার

তামাক নিয়ন্ত্রণ নিয়ে সংবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তামাকবিরোধী সংগঠন প্রগতির জন্য জ্ঞানের (প্রজ্ঞা) পক্ষ থেকে প্রজ্ঞা তামাক নিয়ন্ত্রণ পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে  চার সাংবাদিককে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় সিরডাপ মিলনায়তনে ‘তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে অগ্রগতি ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এই পুরস্কার দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার ২০২২ বিজয়ীরা হলেন- প্রিন্ট মিডিয়া বিভাগে দৈনিক মানবজমিনের যুগ্ম সম্পাদক শামীমুল হক এবং ডেইলি সানের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ আল আমিন। অনলাইন মিডিয়া বিভাগে প্রথম আলোর সিনিয়র রিপোর্টার মোছাব্বের হোসেন এবং টিভি রিপোর্ট বিভাগে দেশ টেলিভিশনের স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন।

বিজয়ী সাংবাদিকদের প্রত্যেককে ৫০ হাজার টাকা, একটি সনদ এবং ক্রেস্ট প্রদান করা হয়।  ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের (সিটিএফকে) সহায়তায় প্রজ্ঞা এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স- আত্মা যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৪ সাংবাদিক পেলেন প্রজ্ঞা তামাক নিয়ন্ত্রণ পুরস্কার

আপডেট সময় ১২:০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২