ঢাকা ০২:০০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ ব্যবসায়ীর

কুষ্টিয়া প্রতিনিধি :কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। সোমবার (১২ সেপ্টেম্বর) জেলার দৌলতপুর ও মহিষাডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামের মৃত বারী দফাদারের ছেলে গাফফার (৩৮), আজিল প্রামাণিকের ছেলে সানোয়ার ওরফে ছানু প্রামাণিক (৪০), ইনতা সর্দ্দার (৪৬) ও এনদাল (৪২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে দৌলতপুর থেকে ভটভটিতে করে তিন ব্যবসায়ী কাঁচামাল কিনতে কুমারখালীর আলাউদ্দিন নগরে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভটভটিকে ধাক্কা দিলে পাশের খাদে পড়ে গাফফার (৩৮), সানোয়ার ওরফে ছানু প্রামাণিক (৪০) ও ইনতা সর্দ্দার (৪৬) নিহত হন। এসময় আহত হন আরও নয়জন।

অন্যদিকে কুষ্টিয়া-ঝিনাইদ সড়কের মহিষাডাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয় আরেকটি ট্রাক। এসময় এন্দাল নামের একজন নিহত হন। এসময় আহত হন আরও চারজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ ব্যবসায়ীর

আপডেট সময় ১১:৩৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২