ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

ঈদে মুক্তি পাচ্ছে এসডি রুবেল পরিচালিত ‘বৃদ্ধাশ্রম’

বিনোদন ডেক্স : বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী এসডি রুবেল। সিনেমাতে অভিনয় করা পর; পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। তার পরিচালনায় নির্মিত হয়েছে ‘বৃদ্ধাশ্রম’ নামের একটি সিনেমা। এবার ঈদে সিনেমাটি হলে মুক্তি পেতে যাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এসডি রুবেল নিজে। তিনি বলেন, ‘অনেক আগেই আমার পরিচালিত ‘বৃদ্ধাশ্রম’ সিনেমাটি সেন্সর থেকে ছাড়পত্র পেয়েছে। সিনেমাটি মাঝখানে মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে পারিনি। এবার ঠিক করেছি ঈদে সিনেমাটি মুক্তি দেবো। হল বুকিং শুরু হচ্ছে। আগামী সপ্তাহেই জানাতে পারবো কয়টি হলে ‘বৃদ্ধাশ্রম’ দেখা যাবে।’

‘বৃদ্ধাশ্রম’ প্রসঙ্গে এসডি রুবেল বলেন, ‘এ সিনেমাটিতে আমি চেষ্টা করেছি সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে বিনোদনের মাধ্যমে সচেতনতামূলক ম্যাসেজ দিতে। আশা করছি দর্শক আগ্রহ নিয়ে সিনেমাটি দেখবেন।’

এস ডি রুবেলের পরিচালিত ‘বৃদ্ধাশ্রম’- এ তিনি নিজেই নায়ক চরিত্রে অভিনয় করেছেন। এখানে তার বিপরীতে আছেন চিত্রনায়িকা ফারহানা হক ববি। আরও অভিনয় করেছেন হাসান ইমাম, প্রবীর মিত্র, আফজাল শরীফ, শম্পা রেজা, মাহমুদুল ইসলাম মিঠু, জাহানারা আহমেদ, দীপক কর্মকার, হাফিজুর রহমান সুরুজসহ অনেকে।

চলচ্চিত্রটিতে গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এসডি রুবেল।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

ঈদে মুক্তি পাচ্ছে এসডি রুবেল পরিচালিত ‘বৃদ্ধাশ্রম’

আপডেট সময় ১২:৫৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২