ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মান্দায় ইটবোঝাই ট্রাক্টর উল্টে নিহত-১

মাহবুবুজ্জামান সেতু, মান্দা, নওগাঁ প্রতিনিধি:  নওগাঁর মান্দায় ইটবোঝাই একটি ট্রাক্টর উল্টে আকাশ মন্ডল (২৩) নামে একজন নিহত হয়েছে। রবিবার বিকেল ৪টার দিকে মান্দা-নিয়ামতপুর সড়কের কানারমোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

বেপরোয়া গতির কারণে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে উল্টে যায়। এতে ইটের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত আকাশ মন্ডল উপজেলার পরানপুর ইউনিয়নের জিওল গ্রামের লালচান মন্ডলের ছেলে। ঘাটকৈর মোড়ে অবস্থিত জীবন কুন্ডুর ইটভাটার একটি ট্রাক্টরে শ্রমিকের কাজ করছিলেন তিনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভাটা থেকে ট্রাক্টরে ইটবোঝাই করে চালক মামুনসহ শ্রমিক মারুফ ও আকাশ নিয়ামতপুরে যাচ্ছিলেন। পথে কানারমোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তার পাশে গভীর খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আকাশ মারা যান। এসময় ট্রাক্টরের চালক মামুন ও আরেক শ্রমিক মারুফ পালিয়ে যান।

নিহত আকাশের স্বজনরা জানান, আকাশ প্রতিদিনের মত সকালে খাওয়া-দাওয়া করে ইটভাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। দুপুরে তিনি আর বাড়ি ফিরে আসেননি। বিকেলে দূর্ঘটনায় তাঁর মৃত্যুর সংবাদ জানা যায়।

মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী জানান, নিহত আকাশের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মান্দায় ইটবোঝাই ট্রাক্টর উল্টে নিহত-১

আপডেট সময় ০৭:৪০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২